আপনার ব্যবসার মাপে বানানো ওয়েবসাইট
কাস্টম ওয়েবসাইট মানে একটা নির্দিষ্ট ব্যবসার জন্য শূন্য থেকে বানানো ওয়েবসাইট। রেডিমেড থিম কিনে শুধু লোগো আর লেখা বদলে দেওয়াকে কাস্টম বলে না।

রেডিমেড শার্ট বনাম দর্জির বানানো শার্ট
দোকান থেকে রেডিমেড শার্ট কিনলে সাইজ মোটামুটি মেলে — কিন্তু হাতা একটু লম্বা, কাঁধে একটু টাইট। আর দর্জিকে মাপ দিয়ে বানানো শার্ট আপনার শরীরেই ঠিকঠাক বসে।
রেডিমেড শার্ট
- মোটামুটি মেলে, পুরোপুরি না
- হাজারো মানুষের গায়ে একই শার্ট
- দরকার না থাকলেও বাড়তি কাপড় (অপ্রয়োজনীয় কোড)
- বদলাতে গেলে সীমাবদ্ধতা
দর্জির বানানো শার্ট
- আপনার ব্যবসার মাপে নিখুঁতভাবে বসে
- দেখতে অন্য কারো মতো না
- শুধু দরকারি কোড — তাই দ্রুত
- ব্যবসা বাড়লে সাইটও বাড়ানো যায়
আপনি আসলে কোনটা কিনছেন, জেনে নিন
টেমপ্লেট বা থিম
রেডিমেড ডিজাইনে শুধু লেখা আর ছবি বদলানো হয়
উদাহরণ: WordPress-এর কেনা থিম, Wix
সেমি-কাস্টম
থিমের উপর কিছু ডিজাইন আর ফিচার বদলানো হয়
উদাহরণ: Elementor দিয়ে বানানো বেশিরভাগ সাইট
ফুল কাস্টম
ডিজাইন, কোড আর ফিচার সব ব্যবসা অনুযায়ী নতুন করে বানানো হয়
উদাহরণ: Next.js বা React দিয়ে বানানো সাইট, নিজস্ব ব্যাকএন্ড
একটা কাস্টম সাইট তৈরির ৬টি ধাপ
ভালো ওয়েবসাইট শুরু হয় কোড দিয়ে না, প্রশ্ন দিয়ে। প্রতিটা ধাপ শেষে আপনি দেখে অনুমোদন দেবেন।
- ১
Discovery: ব্যবসাটা বোঝা
আপনার কাস্টমার কারা, তারা সাইটে এসে কী করবে, আর ব্যবসার লক্ষ্য কী — এই ধাপেই আমরা সবচেয়ে বেশি সময় দিই। ভিত্তি ঠিক হলে বাকিটা সহজ।
- ২
UX আর Wireframe
রঙ বা ডিজাইনের আগে ঠিক হয় কোন পেজে কী থাকবে আর ভিজিটর কোন পথে এগিয়ে কাস্টমার হবে।
- ৩
UI ডিজাইন
আপনার ব্র্যান্ড অনুযায়ী রঙ, ফন্ট আর লেআউট ঠিক করা হয় Figma-তে। আপনি দেখে অনুমোদন দিলে তবেই কোড শুরু।
- ৪
ডেভেলপমেন্ট
ডিজাইনটাকে বাস্তব, দ্রুত আর নিরাপদ ওয়েবসাইটে রূপ দেওয়া হয়।
- Frontend: ভিজিটর যা দেখে — HTML, CSS, JavaScript, React বা Next.js দিয়ে।
- Backend: পেছনের লজিক — ডাটাবেস, লগইন, পেমেন্ট, অর্ডার ম্যানেজমেন্ট।
- CMS বা অ্যাডমিন প্যানেল: যাতে আপনি নিজেই কনটেন্ট আপডেট করতে পারেন।
- ৫
টেস্টিং
মোবাইল, বিভিন্ন ব্রাউজার আর ধীর ইন্টারনেটে সাইটটা চালিয়ে দেখা হয় — যাতে আপনার কাস্টমার কোথাও আটকে না যায়।
- ৬
Deploy আর রক্ষণাবেক্ষণ
সাইট লাইভ করার পরও আপডেট, নিরাপত্তা আর ব্যাকআপের কাজ চলতে থাকে। আমরা লাইভের পরেও পাশে থাকি।
কেন ব্যবসাগুলো কাস্টম সাইটে যাচ্ছে
স্পিড
টেমপ্লেটে এমন অনেক কোড থাকে যা কখনো ব্যবহারই হয় না। কাস্টম সাইটে শুধু দরকারি কোড থাকে, তাই সাইট দ্রুত লোড হয়। Google-এর র্যাংকিং আর বিক্রিতে এর সরাসরি প্রভাব পড়ে।
ইউনিক ব্র্যান্ড
একই থিম দিয়ে আরও হাজারটা সাইট থাকে। কাস্টম সাইট দেখতে অন্য কারো মতো হয় না।
নিজস্ব ফিচার
রিসোর্টের বুকিং সিস্টেম, রিয়েল এস্টেটের প্রপার্টি ফিল্টার বা ফিড কোম্পানির ডিলার পোর্টাল — আপনার কাজের ধরন অনুযায়ী ফিচার।
নিরাপত্তা
জনপ্রিয় প্লাগইন আর থিম হ্যাকারদের প্রধান টার্গেট। কাস্টম কোডে এই ঝুঁকি অনেক কম।
বড় হওয়ার সুযোগ
ব্যবসা বাড়লে সাইটও সেই অনুযায়ী বাড়ানো যায়, প্লাগইনের সীমায় আটকে থাকতে হয় না।
কাস্টম সাইটের কিছু সীমাবদ্ধতাও আছে
আমরা চাই আপনি পুরো ছবিটা জেনে সিদ্ধান্ত নিন। প্রতিটা সমস্যার পাশে লিখেছি আমরা কীভাবে সেটা সামলাই।
খরচ বেশি আর বানাতে সময় বেশি লাগে।
তাই আমরা আগে দেখি আপনার আসলেই কাস্টম দরকার কিনা। না লাগলে সৎভাবে কম খরচের সমাধান বলি।
ভালো ডেভেলপার দরকার হয়। কাঁচা হাতে বানানো কাস্টম সাইট একটা ভালো টেমপ্লেট সাইটের চেয়েও খারাপ হতে পারে।
আমরা আধুনিক, পরীক্ষিত প্রযুক্তি আর পরিষ্কার কোড স্ট্যান্ডার্ড মেনে কাজ করি।
ডেভেলপার চলে গেলে অন্য কারো পক্ষে কোড বুঝতে সমস্যা হতে পারে।
প্রতিটা প্রজেক্টে ডকুমেন্টেশন আর গোছানো কোড দিই — কোড থাকে আপনার নিজের।
কখন কাস্টম লাগে, কখন লাগে না
টেমপ্লেটই যথেষ্ট যখন…
ছোট দোকান বা নতুন ব্যবসার শুধু একটা পরিচিতি পেজ দরকার। এতে খরচ কম হয় আর তাড়াতাড়ি লাইভ করা যায়।
কাস্টম সাইট লাগে যখন…
- ব্যবসার নিজস্ব ধরনের কাজ আছে — বুকিং, ইনভেন্টরি বা ক্লায়েন্ট ড্যাশবোর্ড
- ব্র্যান্ডকে আলাদাভাবে দেখাতে হবে
- ভিজিটর বেশি আসে আর স্পিড ও SEO খুব গুরুত্বপূর্ণ
- সাইটের মাধ্যমেই সরাসরি বিক্রি বা লিড আসে
WordPress জনপ্রিয়, কিন্তু সবার জন্য না
WordPress জনপ্রিয় হলেও এর বেশ কিছু অসুবিধা আছে।
WordPress-এর ৯টি অসুবিধা
পৃথিবীর অনেক বড় অংশের ওয়েবসাইট WordPress-এ চলে, তাই হ্যাকাররা এটাকেই বেশি টার্গেট করে। বেশিরভাগ হ্যাক হয় পুরোনো বা দুর্বল প্লাগইন ও থিমের মাধ্যমে।
এক নজরে: WordPress বনাম কাস্টম static সাইট
যেখানে যেটা ভালো, সেটাই লিখেছি — যাতে আপনি নিজেই মিলিয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
| বিষয় | WordPress | কাস্টম (HTML, CSS, JAVASCRIPT, REACT) |
|---|---|---|
| স্পিড | থিম, পেজ বিল্ডার আর প্লাগইনে ভারী — আলাদা অপটিমাইজেশন লাগে | শুধু দরকারি কোড, তাই শুরু থেকেই দ্রুত |
| সিকিউরিটি | প্লাগইন-থিমের দুর্বলতা হ্যাকারদের প্রধান টার্গেট | সার্ভারে ডাটাবেস বা অ্যাডমিন লগইন নেই, তাই আক্রমণের সুযোগ কম |
| হোস্টিং | PHP আর MySQL সার্ভার লাগে, প্রতি বছর খরচ | সার্ভার লাগে, প্রতি বছর খরচ |
| মেইনটেন্যান্স | core, থিম, প্লাগইন নিয়মিত আপডেট আর ব্যাকআপ | আপডেটের ঝামেলা প্রায় নেই |
| বাৎসরিক লাইসেন্স | প্রিমিয়াম থিম-প্লাগইন প্রতি বছর নবায়ন | কোড আপনার নিজের, লাইসেন্স ফি নেই |
| নিজে কনটেন্ট আপডেট | ড্যাশবোর্ড থেকে সহজেই লেখা যায় | আলাদা CMS যোগ করতে হয় |
| ই-কমার্স | WooCommerce দিয়ে দ্রুত শুরু করা যায় | কাস্টম বানাতে বেশি সময় ও খরচ লাগে |
খরচ নির্ভর করে কাজের উপর, পেজের সংখ্যার উপর না
বাংলাদেশে কাস্টম ওয়েবসাইটের খরচ কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত হতে পারে। নিচে মার্কেটের আনুমানিক রেঞ্জ দিলাম।
বেসিক কাস্টম সাইট
৫–১০ পেজ, ফর্ম, কোনো লগইন নেই
১৫,০০০ – ৩৫,০০০ টাকা
উদাহরণ: কোম্পানি প্রোফাইল, ল্যান্ডিং পেজ
কাস্টম CMS সহ সাইট
আপনি নিজে কনটেন্ট আপডেট করতে পারবেন
৩৫,০০০ – ৮০,০০০ টাকা
উদাহরণ: রিয়েল এস্টেট লিস্টিং, ব্লগ, নিউজ
কাস্টম ই-কমার্স
পেমেন্ট, অর্ডার, ইনভেন্টরি
১ লাখ টাকা থেকে শুরু
উদাহরণ: অনলাইন শপ
ওয়েব অ্যাপ বা পোর্টাল
ড্যাশবোর্ড, বুকিং, ডিলার সিস্টেম
১.৫ লাখ – ১৫ লাখ টাকা বা বেশি
উদাহরণ: রিসোর্ট বুকিং, ERP
* দামগুলো আনুমানিক মার্কেট রেঞ্জ — এলাকা, ডেভেলপার আর প্রজেক্টভেদে অনেক বদলায়।
খরচ কীসে বাড়ে বা কমে
ফিচার: লগইন, পেমেন্ট গেটওয়ে (bKash, Nagad, SSLCommerz), বুকিং, SMS, একাধিক ভাষা — প্রতিটা ফিচারে খরচ যোগ হয়।
ডিজাইন: Figma-তে নতুন করে UI ডিজাইন করলে তার জন্য আলাদা কাজ লাগে।
কে বানাচ্ছে: সাধারণ ফ্রিল্যান্সার, অভিজ্ঞ ফ্রিল্যান্সার আর এজেন্সির দাম আলাদা — সাথে প্রজেক্ট ম্যানেজমেন্ট, টেস্টিং আর সাপোর্টও আলাদা।
কনটেন্ট: লেখা, ছবি আর ভিডিও কে দেবে — আপনি নাকি আমরা।
সময়সীমা: খুব তাড়াহুড়োর কাজে বেশি লোকবল লাগে, তাই খরচও বাড়ে।
বছরে বছরে যে খরচগুলো থাকে
অনেকে এগুলো ভুলে যান — আমরা শুরুতেই জানিয়ে দিই।
| খরচ | আনুমানিক |
|---|---|
| .com ডোমেইন | বছরে $12 (প্রায় ১,৫০০ টাকা) |
| হোস্টিং | বছরে প্রায় ৬,৮০০ টাকা থেকে |
| মেইনটেন্যান্স | মাসে ১,০০০–৫,০০০ টাকা বা প্রতিবার কাজ অনুযায়ী |
স্টার্টার
৳১৫,০০০
নতুন ব্যবসা, ব্যক্তিগত ব্র্যান্ড বা একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ
বিজনেস
৳৩৫,০০০
প্রতিষ্ঠিত ব্যবসা, কোম্পানি প্রোফাইল, রিসোর্ট, ক্লিনিক, এজেন্সি
প্রিমিয়াম
৳৭৫,০০০ থেকে
বুকিং, অর্ডার বা ক্লায়েন্ট পোর্টালসহ বড় ব্যবসা
আমাদের তিনটা ওয়েবসাইট প্যাকেজ উপরে দেওয়া হলো, আর আপনার প্রয়োজন অনুযায়ী আমরা লিখিত কোট দিই। প্রতিটায় স্পষ্ট লেখা থাকে কী কী থাকবে, কতবার রিভিশন পাবেন আর কত দিনের সাপোর্ট — তাই পরে কোনো ভুল বোঝাবুঝি হয় না।
আমাদের প্যাকেজের দাম দেখুনক্লায়েন্ট সাধারণত জিজ্ঞেস করেন, “কত টাকা লাগবে?” আমরা পাল্টা জিজ্ঞেস করি, “সাইট থেকে আপনি কী পেতে চান?”
কাস্টম ওয়েবসাইট মানে শুধু আলাদা ডিজাইন না। ব্যবসার সমস্যার সমাধান কোড দিয়ে করে দেওয়াটাই এর আসল কাজ।
আপনার ব্যবসার মাপে ওয়েবসাইট বানাতে চান?
আপনার ব্যবসা, লক্ষ্য আর বাজেট নিয়ে ১৫ মিনিট কথা বলুন। কোন ধরনের সাইট আপনার জন্য ঠিক, আমরা সৎভাবে বলে দেব — কোনো চাপ নেই।